শিক্ষক লাঞ্চিতের অভিযোগ: তাঁতবোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
০৮ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষকে তাঁতবোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন কর্তৃক লাঞ্চিত করার অভিযোগে ও চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে নরসিংদীর সাহেপ্রতাব এলাকায় তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় এক ঘন্টা প্রতিষ্ঠানটির সামনে অবস্থিত আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
তাদের অভিযোগ, গত শনিবার (৫ অক্টোবর) ওই প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন তাঁতবোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন। পরে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নরসিংদী তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক ও প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার কামনাশিস দাসকে তাঁতবোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন একাধিকবার মারতে আসেন, লাঞ্চিত করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা তার শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং চেয়ারম্যান পদ থেকে মাহমুদ হোসেনকে অপসারণের দাবি জানাচ্ছি।
এ সময় ফেব্রিক এন্ড ম্যানুফ্যাকচারিং বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হীরা, ওয়েট প্রসেসিং বিভাগের জামশেদুল আলম সজীব, ইয়ার্ণ ম্যানুফ্যাকচারিং বিভাগের এম এজাজ ও শ্রাবণ খান প্রান্ত বক্তব্য রাখেন।
তবে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদ হোসেনকে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা