আওয়ামীলীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: খায়রুল কবির খোকন
১৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, "শেখ মুজিব যদি আওয়ামীলীগের পিতা হয়, আওয়ামীলীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে আওয়ামীলীগের কবর রচনা হয়েছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, সংবাদপত্রের বাক স্বাধীনতা দিয়েছিলেন, তিনি সব দলের স্বাধীনতা দিয়েছিলেন।
তিনি শনিবার (১৯ অক্টোবর) বিকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর-কাজিরকান্দি ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, আওয়ামীলীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে। আওয়ামীলীগের কারণে বাংলাদেশ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কারণ তারা লুটপাট করে এদেশের জনগণের ট্যাক্সের টাকা, বিদেশ থেকে আসা রেমিটেন্সের টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া করেছে। তারা সুইস ব্যাংকে টাকা রেখেছে। ১৮ লাখ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে। আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাড়াতে পারবে না। এদেশের জনগণ তাদের প্রত্যাখান করেছে। খুনী ও লুটপাটকারীরা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাই দেশের সর্বত্র এই দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে।
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন সরকার, সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজ এর সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, সাবেক জিএস এস. এম শরীফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি