নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
১৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে র্যালিটি বের করা হয়।
চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে র্যালির সমাপ্তি হয়। র্যালিতে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ জলিল, বি.জি রশিদ নওশের, আব্দুল বাছেদ ভুইয়া, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা যুব দলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও