নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মালবাহী ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (০৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী রেল স্টেশন সংলগ্ন বানিয়াছল বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি স্টেশন অতিক্রমের সময় বটতলা এলাকায় ওই ব্যক্তি কাটাপড়েন। এতে তার হাত, পা ও গলা থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে বানিয়াছলের বটতলা এলাকা থেকে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও