নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ
০৯ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ–সম্পত্তি বিভাগ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা বানিয়াছল বটতলায় এ অভিযান চালানো হয়।
এসময় ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ।
বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। আজ বুধবার বেলা ১১ টা থেকে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি এবং জে, এম শাখা) রাজীব দাশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ বলেন, নোটিশের পরও সরিয়ে না নেয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ সব স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলমান রাখা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও