হাজীপুরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
১৩ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চাঁদা না দেয়ায় আমির হোসেন সাদ্দাম (৩০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মেহেদী সরকার (৩৭) নামে এক শ্রমিকদল নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম।
অভিযুক্ত মেহেদী সরকার (৩৭) সদর উপজেলার হাজীপুর গ্রামের ওমর মিয়ার ছেলে ও হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম বলেন, তিনি হাজীপুর কাঠ বাজারে ফার্নিচার ব্যবসা করেন। গত ২৫ মার্চ রাতে ফোন করে হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। হুমকির মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না ওই ব্যবসায়ী। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার ৭ দিন অতিবাহিত হলেও তাদের রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নথিভুক্ত না হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মেহেদী সরকার বলেন, মূলত আমার সাথে চলাফেরা করে মাহিন নামের একটি ছেলের সাথে আমির হোসেন সাদ্দামের বড় ভাই ও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দিনের পারিবারিক বিরোধের জেরে মারামারি হয়। এই জেরে আমার এবং অন্যদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে। যদি চাঁদা দাবি করে থাকি তা তদন্তের মাধ্যমে প্রমাণ করা হউক।
নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে, সত্যতা পেলে নথিভুক্ত করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা