কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষকের পদত্যাগের প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
০৩ মার্চ ২০১৯, ০৫:৫৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ ১০ শিক্ষকের পদত্যাগের প্রতিবাদ জানিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার (৩ মার্চ) দুপর ১টা থেকে শিক্ষকদের স্ব-পদে পুন:বহাল অথবা সকল শিক্ষার্থীদেরকে টিসি দেয়ার দাবিতে এ কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৫টায়ও অবরোধ চলছিল।

শিক্ষার্থীরা জানায়, রাজনীতি মুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে আমরা পড়াশোনা করছি। হঠাৎ করে প্রিয় অধ্যক্ষসহ ১০ শিক্ষকের পদত্যাগ কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার সঠিক নির্দেশনা ও শিক্ষকদের স্ব-পদে বহালের দাবিতে সড়কে নেমেছি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, কলেজের শিক্ষক পদত্যাগ সংক্রান্ত অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে শিক্ষার্থীরা হাঠাৎ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ জানিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা কলেজের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার উপস্থিতি ও তার পক্ষ থেকে আশ্বাস দাবি করছে।

এদিকে অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত (বিকাল ৫টা) অবরোধ চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা