নরসিংদীতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে পুলিশের অভিযান
১৮ নভেম্বর ২০১৯, ০৭:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
তৌহিদুর রহমান:
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে নরসিংদীতে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী বড় বাজারে পেঁয়াজ পট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার পেঁয়াজের চালান মূল্য যাচাই ও বাজার দর নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। অভিযানকালে কোথাও পেঁয়াজ মজুদের কোন তথ্য পায়নি পুলিশ।
এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শফিউর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে এক ধরণের অস্বস্তি কাজ করছে। আজ আমরা বাজার পরিদর্শন করেছি, এখানে (নরসিংদী) পেঁয়াজ আসে রাজবাড়ির বালিয়াকান্দি ও চট্রগ্রামের খাতুনগঞ্জ থেকে। ব্যবসায়ীরা গত সপ্তাহে খাতুনগঞ্জ ও বালিয়াকান্দি থেকে পেঁয়াজ কিনেছেন ১৬৩ টাকা কেজিতে। আজকে আমরা ওই দুটি পাইকারী বাজারে যোগাযোগ করে জানতে পেরেছি প্রতিকেজি পেঁয়াজে ৩৪ টাকা করে কমেছে। গত দুইদিন নরসিংদীতে ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। আমরা যখন বাজারে গতকাল থেকে অভিযান শুরু করেছি তখন থেকে ৩০ টাকা করে কমে এখন ১৬০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা লাভের কথা না ভেবে ক্রেতা সাধারণের কথা ভাববেন বলে আশ্বস্থ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা