নরসিংদীতে আবাসিক হোটেলে ডেকে নিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
২২ আগস্ট ২০২০, ০৩:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আবাসিক হোটেলের একটি কক্ষে রেশমী আক্তার (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বাজিড় মোড় এলাকার আল মামুন হোটেলে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামসুল হক (৪৫) কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর এলাকার লহরি এলাকার সামসুল হকের সাথে তার স্ত্রী দুই সন্তানের জননী রেশমী আক্তারের পারিবারিক কলহ চলছিল। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় রেশমী আক্তার দুই বছর ধরে একাই নরসিংদী শহরের বিলাসদী মহল্লার একটি ভাড়া বাড়িতে আলাদা বসবাস শুরু করেন।
শনিবার বেলা ১১টার দিকে স্বামী সামসুল হক নবীনগর থেকে এসে তার স্ত্রী রেশমী আক্তারকে ফোন করে শহরের আল মামুন আবাসিক হোটেলে যেতে বলেন। স্বামীর কথামত স্ত্রী রেশমী ওই হোটেলের কক্ষে গেলে সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রেশমীকে কুপিয়ে হত্যা করে সামসুল হক। পরে এক হোটেল বয় কক্ষের দরজার নীচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেশমী আক্তারের মরদেহ উদ্ধার ও তার স্বামীকে আটক করেছে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালেন মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী সামসুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা