নরসিংদী শহরে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
৩০ আগস্ট ২০২০, ১১:২১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের বানিয়াছল খালপাড় কলেজ রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সাথে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোর সাড়ে ৫টার দিকে শাহিন নামে একজন আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শহরের খালপাড় কলেজ রোডে একটি সুপার শপের সামনে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা