আইরিনের বদলে ‘তোলপাড়ে’ মৌমিতা
০৪ জানুয়ারি ২০১৮, ০৯:৫৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
অনলাইন ডেস্ক
আইরিনের বদলে সনি রহমানের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন মৌমিতা মৌ। মিজানুর রহমান মিজান পরিচালিত ‘তোলপাড়’ ছবির মাধ্যমেই তাঁরা জুটি হিসেবে কাজ করতে যাচ্ছেন। নতুন বছরে এফডিসিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এই ছবির শুটিং।
এই ছবিতে আইরিনের কাজ করার কথা থাকলেও আইরিন চুক্তিবদ্ধ হয়ে আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবি থেকে সরে দাঁড়ান। আইরিন বলেন, ‘ছবিতে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। তবে আমি পারিবারিক কিছু কাজে ব্যস্ত থাকায় কাজটি করতে পারছি না।’
বিষয়টি নিয়ে পরিচালক মিজান বলেন, ‘আমি চলচ্চিত্র নির্মাণ করি, শিল্পীদের দিয়ে সুন্দর একটি গল্প পর্দায় তুলে ধরতে চাই। কাজটি আমি করব আর সেখানে গল্পের প্রয়োজনেই শিল্পীদের ব্যবহার করব। আমি কোনো শিল্পীকে তুলে ধরার জন্য ছবি বানাচ্ছি না। আইরিন কাজ না করলে সমস্যা নেই। তবে তিনি কাজটি করবেন না, এটা যদি আমাকে আগে জানাতেন তাহলে একজন পরিচালক হিসেবে আমি সম্মানিত বোধ করতাম। অথচ তাঁকে সাইনিং মানি দেওয়ার পর পত্রিকায় দেখলাম, তিনি কাজ করবেন না। এটা একজন পরিচালকের সঙ্গে শিল্পীর কেমন আচরণ, আমি জানি না। তবে আমি মনে করি, যত দিন পরিচালককে শিল্পীরা সম্মান দিতে না শিখবেন, তত দিন আমাদের চলচ্চিত্র থেকে দর্শক কী শিখবেন? কোনো শিল্পী যদি শুটিং শুরুর আগেই কোনো প্রকার কমিটমেন্ট নষ্ট করেন, তাহলে এই শিল্পীকে নিয়ে ভালোভাবে কাজ করা যায় না। একটি ভালো চলচ্চিত্র নির্মাণে শিল্পীর কমিটমেন্ট ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ। কোনো একজন শিল্পীর কারণে আমি একজন প্রযোজকের ক্ষতি করতে পারি না।’
সনি ও মৌমিতা জুটি নিয়ে তিনি বলেন, ‘তাই সব দিক বিবেচনা করে ভালো একটি ছবি নির্মাণের কথা চিন্তা করে আমি মৌমিতা মৌকে কাস্ট করেছি। আশা করছি, সনি রহমান ও মৌমিতাকে দিয়ে আমি দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব।’
আইরিনের বদলে সনি রহমানের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন মৌমিতা মৌ। মিজানুর রহমান মিজান পরিচালিত ‘তোলপাড়’ ছবির মাধ্যমেই তাঁরা জুটি হিসেবে কাজ করতে যাচ্ছেন। নতুন বছরে এফডিসিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এই ছবির শুটিং।
এই ছবিতে আইরিনের কাজ করার কথা থাকলেও আইরিন চুক্তিবদ্ধ হয়ে আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবি থেকে সরে দাঁড়ান। আইরিন বলেন, ‘ছবিতে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। তবে আমি পারিবারিক কিছু কাজে ব্যস্ত থাকায় কাজটি করতে পারছি না।’
বিষয়টি নিয়ে পরিচালক মিজান বলেন, ‘আমি চলচ্চিত্র নির্মাণ করি, শিল্পীদের দিয়ে সুন্দর একটি গল্প পর্দায় তুলে ধরতে চাই। কাজটি আমি করব আর সেখানে গল্পের প্রয়োজনেই শিল্পীদের ব্যবহার করব। আমি কোনো শিল্পীকে তুলে ধরার জন্য ছবি বানাচ্ছি না। আইরিন কাজ না করলে সমস্যা নেই। তবে তিনি কাজটি করবেন না, এটা যদি আমাকে আগে জানাতেন তাহলে একজন পরিচালক হিসেবে আমি সম্মানিত বোধ করতাম। অথচ তাঁকে সাইনিং মানি দেওয়ার পর পত্রিকায় দেখলাম, তিনি কাজ করবেন না। এটা একজন পরিচালকের সঙ্গে শিল্পীর কেমন আচরণ, আমি জানি না। তবে আমি মনে করি, যত দিন পরিচালককে শিল্পীরা সম্মান দিতে না শিখবেন, তত দিন আমাদের চলচ্চিত্র থেকে দর্শক কী শিখবেন? কোনো শিল্পী যদি শুটিং শুরুর আগেই কোনো প্রকার কমিটমেন্ট নষ্ট করেন, তাহলে এই শিল্পীকে নিয়ে ভালোভাবে কাজ করা যায় না। একটি ভালো চলচ্চিত্র নির্মাণে শিল্পীর কমিটমেন্ট ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ। কোনো একজন শিল্পীর কারণে আমি একজন প্রযোজকের ক্ষতি করতে পারি না।’
সনি ও মৌমিতা জুটি নিয়ে তিনি বলেন, ‘তাই সব দিক বিবেচনা করে ভালো একটি ছবি নির্মাণের কথা চিন্তা করে আমি মৌমিতা মৌকে কাস্ট করেছি। আশা করছি, সনি রহমান ও মৌমিতাকে দিয়ে আমি দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব।’বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও