বিয়ের আগে নারীদের যা জানতে হবে
২০ জানুয়ারি ২০১৮, ০৭:৪৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_1411" align="alignnone" width="1280"]
ছবিঃ সংগৃহীত[/caption]
বিয়ে ব্যাপারটা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে একটা সময় ছিল, যখন বিয়ের আগে ছেলে বা মেয়ে একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারত না। তাই দেখা যেত, একে অপরকে জানার খুব একটা সুযোগ পেত না, আর পরিবারের বাকি সদস্যদের জানা তো দূরের কথা। তবে আজকাল এসব রীতি থেকে অনেকেই বের হয়ে এসেছেন। দুজন মানুষের এবং দুটো পরিবারের মধ্যে যোগাযোগ ও জানা-বোঝা দরকার। বর্তমানে দেখা যাচ্ছে, উভয় পক্ষের চিন্তাভাবনা মিলছে কি না তার ওপর বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিচ্ছেন বর ও কনে। তাই যে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত, তা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। চলুন, দেখে নিই সেগুলো কী।
বাবা ও মা সম্পর্কে জেনে নিন
পরিবারের ছেলেরা অনেক সময় মায়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকেন, তবে সংসার শুরুর আগে সেই পরিবারে এই বিষয়গুলো আছে কি না তা ভালো করে দেখে নিন। মা ও বাবা উভয়ই কেমন, তাঁরা কি বেশি সন্তানের জীবনে বেশি হস্তক্ষেপ করছেন কি না, সে সম্পর্কে জেনে রাখা ভালো।
ভাই ও বোনের সম্পর্কে জানুন
বরের ভাই ও বোন থাকলে তাঁদের সম্পর্কেও ধারণা রাখা দরকার, কেননা একই পরিবারে থাকতে হলে তাঁদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
পরিবার কর্তৃত্বপরায়ণ কি না
পরিবারের একেকজন বেড়ে ওঠে একেকভাবে, বিয়ের পর নতুন একটা পরিবারে হঠাৎ করে খাপ খাওয়াতে সমস্যা হতেই পারে। তাই তাদের পরিবার কি বেশি কর্তৃত্ব খাটায় কি না, সে বিষয়ে জেনে নিন।
আত্মীয়স্বজন সম্পর্কেও ধারণা নিন
তাঁদের পরিবারে এমন আত্মীয়স্বজন থাকতে পারেন, যাঁরা হয়তো আপনাকে বিরক্ত করতে পারেন, নানা কথা শোনাতে পারেন। তবে সে ক্ষেত্রে সেসব আত্মীয়র কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো।
মূল্যবোধ
হবু বর কি মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে শুধু টাকার পেছনে ছোটে? পাত্র সৎ কি না, মূল্যবোধের চর্চা করে কি না একটু খোঁজ নেবেন।
বদলে যাবেন না
কারো সংসারে গিয়ে নিজেকে বিলীন করে দেবেন না। নিজের সত্তাকে বাঁচিয়ে রাখবেন। যদি মনে হয়, বিয়ের আগেই আপনাকে পরিবর্তন করার চেষ্টা চলছে, তাহলে সেখান থেকে সরে আসুন।
ছবিঃ সংগৃহীত[/caption]
বিয়ে ব্যাপারটা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে একটা সময় ছিল, যখন বিয়ের আগে ছেলে বা মেয়ে একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারত না। তাই দেখা যেত, একে অপরকে জানার খুব একটা সুযোগ পেত না, আর পরিবারের বাকি সদস্যদের জানা তো দূরের কথা। তবে আজকাল এসব রীতি থেকে অনেকেই বের হয়ে এসেছেন। দুজন মানুষের এবং দুটো পরিবারের মধ্যে যোগাযোগ ও জানা-বোঝা দরকার। বর্তমানে দেখা যাচ্ছে, উভয় পক্ষের চিন্তাভাবনা মিলছে কি না তার ওপর বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিচ্ছেন বর ও কনে। তাই যে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত, তা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। চলুন, দেখে নিই সেগুলো কী।
বাবা ও মা সম্পর্কে জেনে নিন
পরিবারের ছেলেরা অনেক সময় মায়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকেন, তবে সংসার শুরুর আগে সেই পরিবারে এই বিষয়গুলো আছে কি না তা ভালো করে দেখে নিন। মা ও বাবা উভয়ই কেমন, তাঁরা কি বেশি সন্তানের জীবনে বেশি হস্তক্ষেপ করছেন কি না, সে সম্পর্কে জেনে রাখা ভালো।
ভাই ও বোনের সম্পর্কে জানুন
বরের ভাই ও বোন থাকলে তাঁদের সম্পর্কেও ধারণা রাখা দরকার, কেননা একই পরিবারে থাকতে হলে তাঁদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
পরিবার কর্তৃত্বপরায়ণ কি না
পরিবারের একেকজন বেড়ে ওঠে একেকভাবে, বিয়ের পর নতুন একটা পরিবারে হঠাৎ করে খাপ খাওয়াতে সমস্যা হতেই পারে। তাই তাদের পরিবার কি বেশি কর্তৃত্ব খাটায় কি না, সে বিষয়ে জেনে নিন।
আত্মীয়স্বজন সম্পর্কেও ধারণা নিন
তাঁদের পরিবারে এমন আত্মীয়স্বজন থাকতে পারেন, যাঁরা হয়তো আপনাকে বিরক্ত করতে পারেন, নানা কথা শোনাতে পারেন। তবে সে ক্ষেত্রে সেসব আত্মীয়র কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো।
মূল্যবোধ
হবু বর কি মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে শুধু টাকার পেছনে ছোটে? পাত্র সৎ কি না, মূল্যবোধের চর্চা করে কি না একটু খোঁজ নেবেন।
বদলে যাবেন না
কারো সংসারে গিয়ে নিজেকে বিলীন করে দেবেন না। নিজের সত্তাকে বাঁচিয়ে রাখবেন। যদি মনে হয়, বিয়ের আগেই আপনাকে পরিবর্তন করার চেষ্টা চলছে, তাহলে সেখান থেকে সরে আসুন।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও