নরসিংদীতে দুটি আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন জেলার ৫টি আসনের মধ্যে দুটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। দুই আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১ জন স্বতন্ত্র ও ২ জন দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম। সোমবার (৪ ডিসেম্বর) নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থিতা বাছাই করা হয়।
জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে মোট ৬ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ এর দলীয় ফরম আবেদন না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সোলেমান খন্দকারের মনোনয়ন বাতিল হয়েছে। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল ও আয়কর দাখিল না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এর প্রার্থী বিটু মিয়ার মনোনয়ন বাতিল হয়েছে আয়কর দাখিল না থাকাসহ অন্যান্য ত্রুটির কারণে।
এর আগে গত রোববার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন নরসিংদী-১ আসনে একজন স্বতন্ত্র, নরসিংদী-৩ আসনে একজন স্বতন্ত্র ও গণফোরামের একজনের মনোনয়ন বাতিল হয়।
যাচাই বাছাইয়ের পর জেলার ৫টি আসনে মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন বাতিল হওয়ায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাড়াল ৩৭ জনে। এরমধ্যে নরসিংদী ১ এ ৯ জন, নরসিংদী ২ এ ৭ জন, নরসিংদী ৩ এ ৮ জন, নরসিংদী ৪ এ ৫ জন ও নরসিংদী ৫ আসনে ৮ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি