শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক দুটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ২২টি দোকান। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে ও মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের দাবী অগ্নিকাণ্ডে ২২টি দোকানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০ টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহুর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের ১ ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় বাজারের ১০টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলভী বাজারে দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। উভয় বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক সট সার্কিট থেকে হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের।
শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ৯৯৯ এর মাধ্যমে শিমুলিয়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। প্রথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমান বলা যাবে।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, রাতে মৌলভী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২টি ইউনিট সেখানে পৌছে। ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ১২ টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি