নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত
০১ অক্টোবর ২০১৯, ০৪:০৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“বয়সের সমতার পথে যাত্রা” এই শ্লোগানে আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সারাদেশের ন্যায় নরসিংদীতেও আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর মোহাম্মদ আজিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন, সমাজসেবা অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর, জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) সুরভী আফরোজ, প্রবেশন কর্মকর্তা মো: আব্দুল মান্নান, শহর সমাজসেবা কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম খান, এনজিও প্রতিনিধি এজাজ আহমেদ, প্রবীন হিতৈষী সংঘের জেলা সহসভাপতি কফিল উদ্দিন, আবুল কাশেমসহ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রবীন অভিভাবকদের সেবাযত্ন করার স্বীকৃতি হিসেবে মো: জেকারুল হক মোল্লা ও আয়শা আক্তার খানম নামে দু’জনকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার