পূজাকে ঘিরে জেলা পুলিশের তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
০২ অক্টোবর ২০১৯, ০৮:২৮ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
তৌহিদুর রহমান:
আগামী শুক্রবার (৪ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া শারদীয় দূর্গা উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নরসিংদী জেলা পুলিশ। কোন ধরনের নিরাপত্তা হুমকির জন্য নয়, পূজায় বহুসংখ্যক মানুষের অংশগ্রহণ নির্বিঘœ ও শান্তিময় করার লক্ষে কাজ করছে জেলা পুলিশ।
জেলার ৭ টি উপজেলায় ৩৫৮ টি পূজামন্ডপের জন্য এবার তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার কার্যালয়ের একটি সূত্র।
নরসিংদীর প্রতিটি পূজা মন্ডপের পরিবেশ পরিস্থিতি যাচাই করতে এরই মধ্যে জেলার পুরোহিতদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার, পিপিএম)।
দূর্গা পূজার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দেয়া এক সাক্ষাৎকারে পুলিশ সুপার বলেন, দূর্গা পূজা হচ্ছে সার্বজনীন উৎসবের দিন। আমাদের দেশের ধর্মীয় উৎসবগুলো বাঙ্গালীর উদার সামাজিকতা ও সম্প্রীতির উৎসব। প্রতিমা তৈরী থেকে শুরু করে প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত এই পূজাকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি থাকে। পূজার দিনগুলোতে পূজামন্ডপে বহুসংখ্যক মানুষ উপস্থিত হয়।
তিনি বলেন, পূজার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদর দফতর ও ইন্সপেক্টর জেনারেল এর নির্দেশে ৩ টি শ্রেণীতে ভাগ করে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুকিপূর্ণ নয় মানুষের উপস্থিতি কোন পূজামন্ডপে বেশী হয় সে বিবেচনায় ভাগ করা হয়েছে। এবার জেলার ৩৫৮ টি মন্ডপে ৫ শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তা ও শৃংখলার দায়িত্বে থাকবে। বরাবরের ন্যায় আনসার ও স্বেচ্ছাসেবীরাও পূজা মন্ডপে দায়িত্ব পালন করবেন। পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ পূজার আয়োজকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
দূর্গা পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না জানিয়ে এসপি আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে দূর্গা পূজা পালিত হবে। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে নরসিংদীবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার