বেলাবতে আ.লীগের দু’পক্ষ মুখোমুখি, কাউন্সিল পণ্ড
০২ নভেম্বর ২০১৯, ০৭:০১ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবো উপজেলার উজিলাবোয় নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় পণ্ড হয়ে গেছে কাউন্সিল। সহিংসতার আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করার প্রস্তুতি নেয় প্রশাসন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউন্সিল উপলক্ষে জড়ো হওয়া নেতাকর্মী ও সমর্থকদের সভাস্থল থেকে সরিয়ে দেয়। পরে দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ১৪৪ ধারা জারি হয়নি। শনিবার উপজেলাচর উজিলাবো ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ক্ষমতাসীন দলের কমিটি গঠনকে কেন্দ্র করে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ডে দলের নতুন কমিটি গঠনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে চর উজিলাবো ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের উপলক্ষে বারৈচা বাসষ্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে কাউন্সিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক শারমিন আক্তার খালেদাসহ দলের স্থানীয় একটি অংশ একই স্থানে সভা ডাকে।
এদিকে একই সময় আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় সহিংসতার আশঙ্কায় বারৈচায় সভাস্থলে ১৪৪ ধারা জারির প্রস্তুতি গ্রহণ করে প্রশাসন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউন্সিলে উপলক্ষে জড়ো হওয়া নেতাকর্মী ও সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়। ।
কাউন্সিল উপলক্ষে সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শমসের জামান রিটন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার