নরসিংদী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০১৯, ০১:১৯ এএম | আপডেট: ১৯ জুন ২০২৬, ০৭:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের বাসাইলস্থ জেলা শিশু একাডেমী মিলনায়তনে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির ১১ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান এবং বক্তব্য রাখেন।
নরসিংদী প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সূর্য্যকান্ত দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ অালী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা অাইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহজাহান মিয়া, শিবপুর উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল অালম ভূইয়া রাখিল, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অালী হোসেন শিশির।
অনুষ্ঠানে নরসিংদী প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি মানপত্র পাঠ ও বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও নরসিংদী প্রেসক্লাবের উপদেষ্টা জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের হাতে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কমর্কর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

এই বিভাগের আরও