বিয়ের পর থানাতেই বাসর কেটেছে নবদম্পতি
২৩ ডিসেম্বর ২০১৭, ১০:২৭ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম
অনলাইন ডেস্ক
বিয়ের পর থানাতেই বাসর কেটেছে নবদম্পতির। সম্প্রতি ভারতের উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকায় ঘটেছে এমন ঘটনা। পাঁচ বছর ধরে পরিবারের আপত্তি উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রেখেছিল এক কিশোরী। বয়স ১৮ হতেই পালিয়ে যান ভালোবাসার মানুষটির কাছে। বিয়ে করেন তারা। তবে সে বিয়ে পূর্ণতা পায়নি। কারণ বিয়ের পর থেকেই ওই নববধূকে হুমকি দিতে শুরু করেন তার পরিবারের লোকরা।
কিশোরীর অভিযোগ, তাকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বামীকে মেরে ফেলার ভয়ও দেখানো হয়। তাই আতঙ্কে বাসররাত বাড়ির বদলে থানাতেই কাটাতে হয় তাদের। নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জনের পরিবারে অর্থনৈতিক দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। দেবাদৃতার স্বামী বুবাই একটি ব্যাগের কারখানায় কাজ করেন। অন্যদিকে দেবাদৃতার বাবার লিফটের ব্যবসা রয়েছে। এ কারণেই তাদের সম্পর্কে রাজি ছিলেন না দেবাদৃতার বাবা চিন্ময় শীল। দেবাদৃতার অভিযোগ, পাঁচ বছর ধরে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বাবা-মা তার ওপর অনেক নির্যাতন চালায়।
দেবাদৃতা বলেন, ‘প্রতি রাতেই বাবা মদ্যপ অবস্থায় ফিরে আমাকে মারধর করতেন। ১৮ বছর বয়স না হওয়ার কারণে বাড়ি ছেড়ে যেতে পারছিলাম না। গত দুই মাস আগে ১৮ বছর পূর্ণ হয়েছে আমার। ২৯ তারিখ রাতে আমাকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেয় বাবা-মা। তারপরই বুবাইকে বিষয়টি জানাই। পরের দিন দু’জনে পালিয়ে বিয়ে করি।’
বিয়ের পর থানাতেই বাসর কেটেছে নবদম্পতির। সম্প্রতি ভারতের উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকায় ঘটেছে এমন ঘটনা। পাঁচ বছর ধরে পরিবারের আপত্তি উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রেখেছিল এক কিশোরী। বয়স ১৮ হতেই পালিয়ে যান ভালোবাসার মানুষটির কাছে। বিয়ে করেন তারা। তবে সে বিয়ে পূর্ণতা পায়নি। কারণ বিয়ের পর থেকেই ওই নববধূকে হুমকি দিতে শুরু করেন তার পরিবারের লোকরা।
কিশোরীর অভিযোগ, তাকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বামীকে মেরে ফেলার ভয়ও দেখানো হয়। তাই আতঙ্কে বাসররাত বাড়ির বদলে থানাতেই কাটাতে হয় তাদের। নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জনের পরিবারে অর্থনৈতিক দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। দেবাদৃতার স্বামী বুবাই একটি ব্যাগের কারখানায় কাজ করেন। অন্যদিকে দেবাদৃতার বাবার লিফটের ব্যবসা রয়েছে। এ কারণেই তাদের সম্পর্কে রাজি ছিলেন না দেবাদৃতার বাবা চিন্ময় শীল। দেবাদৃতার অভিযোগ, পাঁচ বছর ধরে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বাবা-মা তার ওপর অনেক নির্যাতন চালায়।
দেবাদৃতা বলেন, ‘প্রতি রাতেই বাবা মদ্যপ অবস্থায় ফিরে আমাকে মারধর করতেন। ১৮ বছর বয়স না হওয়ার কারণে বাড়ি ছেড়ে যেতে পারছিলাম না। গত দুই মাস আগে ১৮ বছর পূর্ণ হয়েছে আমার। ২৯ তারিখ রাতে আমাকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেয় বাবা-মা। তারপরই বুবাইকে বিষয়টি জানাই। পরের দিন দু’জনে পালিয়ে বিয়ে করি।’বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও