সিম বাগানের সঙ্গে এ কেমন শত্রুতা!
২৭ জানুয়ারি ২০২১, ০৮:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে মিন্টু শিকদার নামে এক কৃষকের ৬ শতাংশ জমির রোপণ করা সিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সিম বাগানে গিয়ে এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান কৃষক মিন্টু শিকদার। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কৃষক মিন্টু শিকদার জানান, বাগানে সিমগুলো বিক্রির উপযোগী হয়ে ছিল। দুই এক দিনের মধ্যে বিক্রির জন্য সিমগুলো সংগ্রহ করার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা তার এই ক্ষতি করে দিয়েছে। মিন্টু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার চাচা দৌলত শিকদারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা