পলাশে পরিবেশ দূষণের দায়ে ৪ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা
২৬ ডিসেম্বর ২০২২, ০৮:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ দূষণের দায়ে নরসিংদীর পলাশ উপজেলার ৪টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং। সোমবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এই জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার নরসিংদী জেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে পলাশ উপজেলার ভিরিন্দা ও কাজৈর এলাকায় অবস্থিত মেসার্স ফারুক ট্রেডার্স ১ ও ২, মেসার্স হাজী রফিজ উদ্দিন টেডার্স এবং মেসার্স মুগ্ধ ট্রেডার্স নামক ইটভাটাগুলোর প্রত্যেকটিকে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করেন। এসময় প্রায় ২ লাখ কাঁচা ইট নষ্ট করা হয় এবং এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও নরসিংদী জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা