স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে: মোঃ শহীদুল ইসলাম
০৪ মার্চ ২০২৩, ০৬:৩২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ এএম
পলাশ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে হবে, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। খেলাধুলায় মনোনিবেশ করতেও শিক্ষার্থীদের নির্দেশনা দেন তিনি।
শনিবার দুপুরে নরসিংদীর পলাশে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র, সাবেক পৌর মেয়র ও ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শরীফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, এমসিএলের জেনারেল ম্যানেজার পরশ কান্তি দাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর