ঘোড়াশালে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২
৩০ মার্চ ২০২৩, ০৩:২৫ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
কাউছার মাহমুদ:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার সময় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন সংলগ্ন মুসা বিন সমসের কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-বরগুনা জেলার সোনাতলা গ্রামের বেলায়েত মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৪৫) ও ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি গ্রামের আলী হোসেনের ছেলে বর্তমানে ঢাকার যাত্রবাড়ি এলাকার ধলপুর এলাকার বাসিন্দা মোঃ করিম (৪৩)।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
অনির্বাণ চৌধুরী বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে সিএনজিচালিত অটোরিকশায় ঘুরে পুলিশ পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা দিকে কয়েকজন ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশাযোগে পলাশ থানা এলাকায় আসে। এসময় একজন ছিনতাইকারী যাত্রীবেশে পলাশ বাসস্ট্যান্ড থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করে ঘোড়াশালের দিকে রওয়ানা করে। ইজিবাইকটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন সংলগ্ন মুসা বিন সমসের কলেজের সামনে গেলে সিএনজিতে থাকা অপর দুই ছিনতাইকারী পুলিশ পরিচয়ে গতিরোধ করে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় সন্দেহ হলে উপস্থিত লোকজন থানায় খবর দেয়। পরে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ সেখান থেকে সিএনজিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পলাশ থানায় মামলা হয়েছে।
তাদের বিরুদ্ধে এর আগেও গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা