পলাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা
২৪ আগস্ট ২০২৩, ০৭:৫২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে অভিযান চালিয়ে দুই বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দেশ ফুড ও তিতাস স্পেশাল নামে দুই বেকারিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা জানান, ঘোড়াশালের দেশ ফুড ও তিতাস স্পেশাল নামক দুটি বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এছাড়া উৎপাদনকৃত খাবারের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, খাবারে ভেজাল রং ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। অভিযানে প্রাথমিকভাবে সতর্ক করতে দেশ ফুড বেকারিকে ভোক্তা অধিকার আইনে ৭০ হাজার ও তিতাস স্পেশাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা