উপজেলা নির্বাচন : পলাশে সৈয়দ জাবেদকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা
২৬ জানুয়ারি ২০১৯, ১০:২৫ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
পলাশ প্রতিনিধি
আসন্ন পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত পলাশ উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে পলাশ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেনকে এবারও আওয়ামী লীগের মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শরীফুল হক শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম সফি, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতন, গজারিয়া ইউপি চেয়ারম্যান ও গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান বদু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল গাজী, ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউছার ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমিনুল হক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রাজন প্রমুখ। এ সময় আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে সৈয়দ জাবেদ হোসেনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করে রেজুলেশনও করা হয়।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কারি উল্লাহ সরকার ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তারকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় সৈয়দ জাবেদ হোসেন বলেন, বিগত নির্বাচনে জনগণের সাথে থেকে কাজ করেছি। তাই বিগত উপজেলা নির্বাচনে দল আমাকে মনোনিত করেছেন এবং জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলাবাসীর খেদমত করার চেষ্টা করেছি। আমি জানি না কতটা করতে পেরেছি।
আমি বিগত ৫ বছরে পলাশ উপজেলা পরিষদকে দেশের মধ্যে একটি মডেল উপজেলায় পরিণত করেছি। বাংলাদেশের উন্নয়ন ও ঐতিহ্যকে আলোকসজ্জার মাধ্যমে জনগণের মাঝে তুলে ধরেছি। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট, কালভাট, ড্রেন, সোলারবাতি, স্কুল-কলেজ মাদ্রাসার উনন্নয়ন সহ ব্যাপক কাজ করেছি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি