চোরচক্রের হামলায় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকর্মী নিহত, আহত ২
০১ এপ্রিল ২০১৯, ০২:২১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরদলের হামলায় গোলাপ মিয়া (৫০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিরাপত্তাকর্মী সাজ্জাদ রহমান (৩০) ও নিরাপত্তা সুপারভাইজার আবুল কালাম আজাদ (৫৫)।
নিহত গোলাপ মিয়ার বাড়ি কিশোরগঞ্জের জেলার পাকুন্দিয়া উপজেলায়। রবিবার (৩১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার হাউজে এ ঘটনা ঘটেছে।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা শাখার সহকারী পরিচালক কামাল মজুমদার জানান, রাত দুইটার দিকে একদল চোর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজে ঢুকে ক্যাবল চুরি শুরু করে। টের পেয়ে নিরাপত্তাকর্মীরা চুরি প্রতিরোধের চেষ্টা করে এবং চুরি হতে যাওয়া ক্যাবল উদ্ধার করে। এতে চোরদল ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত নিরাত্তাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই নিরাত্তাকর্মী গোলাপ মিয়া নিহত হয়। এসময় আহত হয় আরও ২ জন। আহত দুইজনকে বিদ্যুৎকেন্দ্রের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পলাশ থানা পুলিশ নিরাপত্তাকর্মী গোলাপ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা