ঘোড়াশালে ইয়াবাসহ দুই ছিনতাইকারী আটক
০৮ এপ্রিল ২০১৯, ০৬:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশের ঘোড়াশালে ইয়াবাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) রাতে ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঘোড়াশাল পৌর এলাকার মিয়া পাড়া নামক গ্রামের ফজলুল হকের ছেলে চাকু মিলন (৩০) ও ঘোড়াশাল পৌর এলাকার টেক পাড়া গ্রামের বজলু ভূঁইয়ার ছেলে তুহিন মিয়া (২৩)।
পুলিশ জানায়, আটককৃত চাকু মিলন ও তুহিন মিয়া পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলাসহ প্রায় ১৬ টি মামলা রয়েছে। রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল সোহাগ সিনেমা হলের সামনে বিশেষ অভিযান চালিয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এ এসআই রফিক ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে।
এ ব্যাপারে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মিজানুর রহমান জানান, আটককৃত চাকু মিলনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও ছিনতাইয়ের মামলাসহ ৯ টি মামলা ও তুহিন মিয়ার বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার