পলাশে মাদক সেবনে বাধা দেয়ায় বাড়িঘর ভাংচুর লুটপাট
২৫ এপ্রিল ২০১৯, ০৪:০৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে মাদক সেবনে বাধা দেয়ায় এক ফল ব্যবসায়ীর বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে র্দুবৃত্তরা। বুধবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা বাড়ি-ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা আলমারীর লকার ভেঙে নগদ এক লাখ ২০ হাজার টাকা ও গৃহিনীর গলার স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। এসময় র্দৃবৃত্তদের বাধা দিতে গিয়ে আহত হয় জাহাঙ্গীর হোসেন, সজিব মিয়া ও সুমী আক্তারসহ তিন জন।
ভুক্তভোগী ফল ব্যবসায়ী আরমান মিয়া জানান, বুধবার সন্ধ্যায় আমাদের বাড়ির আঙ্গিনায় পাশ্ববর্তী গয়েশপুর গ্রামের তৌহিদ মিয়ার ছেলে জাহিদ মিয়া, জলিল মিয়ার ছেলে শাওন মিয়া, জয়নাল মিয়ার ছেলে ইয়ামিন ও নাছির মিয়ার ছেলে হিমু গাজা সেবন করছিল। পরে আমার ভাতিজা (প্রবাসী) জাহাঙ্গীর হোসেন তাদেরকে বাড়ির আঙ্গিনায় বসে মাদক সেবন না করতে নিষেধ করে। এতে মাদক সেবীরা উত্তেজিত হয়ে জাহাঙ্গীরকে মারধর শুরু করে। পরে খবর পেয়ে আমরা জাহাঙ্গীরকে উদ্ধার করতে গেলে মাদক সেবীদের সাথে আমাদের ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে তারা পালিয়ে যায়। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা