পলাশে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে ডেকোরেটর ব্যবসায়ীকে গণধোলাই
০৭ মে ২০১৯, ০৫:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলায় ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানী করতে গিয়ে গ্রামবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন কিরণ শিকদার নামে এক ডেকোরটের ব্যবসায়ী। সোমবার (৬ মে) রাতে উপজেলার পৌর এলাকার বালুচর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গণধোলাইয়ের শিকার হওয়া কিরণ শিকদার ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সহসভাপতির পদেও রয়েছেন। এছাড়া তিনি সাজ ডেকারেটর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
এলাকাবাসী জানান, সোমবার বালুচরপাড়া গ্রামে মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের ডেকারেটরের কাজ করতে গিয়ে কিরণ শিকদার ওই গ্রামের ১০ বছরের এক শিশুকে নির্জন স্থানে ডেকে নিয়ে তার শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় শিশুটি আর্তচিৎকার করলে কিরণ শিকদার তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে বিষয়টি শিশুটির পরিবার ও এলাকাবাসী জানতে পেরে উত্তেজিত এলাকাবাসী কিরণ শিকদারকে আটক করে ঝাড়ু ও জুতাপিটা করে আটকে রাখে। ঘটনাটি ছড়িয়ে পড়লে কিরণ শিকদারের পরিচিত লোক এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত কিরণ শিকদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এটি একটি ভুল বুঝাবুঝির ঘটনা। পরে বিষয়টি মীমাংসা করে নেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা