ছেলেধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা
০২ আগস্ট ২০১৯, ০৮:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ছেলেধরা, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পারুলিয়া-মাঝেরচর সূর্য তরুণ কাব। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে পলাশ উপজেলার পলাশ থানা সেন্ট্রাল কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো: আরিফুর রহমান, সংস্থার সভাপতি শরীফ ইকবাল রাসেল, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মো: আমীল হোসাইন গাজী বক্তব্য রাখেন।
দুপুরে পারুলিয়া উচ্চ বিদ্যালয়ে এবং বিকেলে চরসিন্দুর শহীদ স্মৃতি কলেজেও এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।
এছাড়া আরো আলোচনা করেন কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিত সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো: আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, পারুলিয়া-মাঝেরচর সূর্য তরুণ কাবের সভাপতি শরীফ ইকবাল রাসেল, সেবামূলক উন্নয়ন পরিষদের সভাপতি সভাপতি আলমগীর হোসেন।
সভায় ছেলেধরা, নির্যাতন, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হয়ে একসাথে কাজ করার আহবান জানানো হয়।
এর আগে সকালে পলাশ থানা সেন্ট্রাল কলেজ ও পারুলিয়া উচ্চ বিদ্যালয়ে ছেলেধরা, নির্যাতন, গুজব ও টেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে পিএমএসটিসি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা