পলাশে প্রশাসন ও ডাক্তার-নার্সদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান
২৮ এপ্রিল ২০২০, ০৭:০৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সরঞ্জাম ও পিপিই প্রদান করা হয়েছে। দেশে করোনা সংকটের শুরু থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পর্যন্ত নরসিংদী জেলায় কর্মরত স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ পর্যায়ের বিভিন্ন সদস্য, ডাক্তার ও নার্সদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সরঞ্জাম ও পিপিই বিতরণ করা হয়।
দেশবন্ধু গ্রুপের পলাশ শাখার অতিরিক্ত মহাব্যবস্থাপক ওহেদুজ্জামান আহম্মেদ লেলিন জানান, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ পর্যায়ের বিভিন্ন সদস্য ও ডাক্তার-নার্সদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে জেলা ও উপজেলা পর্যায়ে দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই সহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এছাড়াও দেশবন্ধু গ্রুপে কর্মরত প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও হাত ধুয়ার ব্যবস্থা করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা হয়েছে। তাছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবন্ধু গ্রুপে কর্মরত প্রতিটি শ্রমিক-কর্মচারীদের মাঝে কোম্পানীর পক্ষ থেকে চিনি বিতরণসহ প্রতিটি শ্রমিক-কর্মচারীদের ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি