পলাশে করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১০
০২ মে ২০২০, ০৫:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকার নূর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে শুক্রবার (০১ মে) রাতে করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাছাড়া মৃত নুর মোহাম্মদের একজন ভাইয়েরও করোনা পজেটিভ রিপোর্ট আসে। নতুন শনাক্ত এ ২ জন নিয়ে পলাশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী জানান, মৃত নূর মোহাম্মদের ভাইয়ের শারীরিক অবস্থা ভালো থাকায় তিনি নিজ বাসায় আইসোলেশনে থাকবেন। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। পরবর্তীতে তারা যখন মনে করবে নমুনা সংগ্রহ করতে হবে, তখন ডাক্তার নমুনা সংগ্রহ করবেন।
নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, নূর মোহাম্মদ করোনা পজেটিভ হয়ে বৃহস্পতিবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে শুক্রবার রাতে জানা গেল তিনি কোভিড-১৯ পজেটিভ ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা