পলাশে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে পুলিশের অভিযান
০৯ জুলাই ২০২০, ০৭:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে করোনা রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এর লক্ষ্যে ঝটিকা অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম থানাধীন এলাকার বিভিন্ন হাট-বাজার ও জনসমাগমস্থলে এ অভিযান পরিচালনা করেন।
এছাড়া থানাধীন এলাকায় অবস্থিত প্রাণ আরএফএল ফ্যাক্টরিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কাজ করছে কী না তা পরিদর্শন করা হয়। এসময় প্রাণ আরএফএল ফ্যাক্টরির ম্যানেজার মোস্তাক আহম্মেদ ও ম্যানেজার এডমিন কামাল হোসেন উপস্থিত ছিলেন।
এসময় পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, দেশে করোনা সংকট আসার পর থেকেই থানা পুলিশ সামাজিক সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি কর্মহীন দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। মহামারি করোনাভাইরাসকে ভয় না করে সবার সচেতনতা-ই এই ভাইরাসটিকে রোধ করা সম্ভব। সেই লক্ষ্যেই সামাজিক সচেতনতা বৃদ্ধি করে শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতকরণে কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এই ঝটিকা অভিযান। যা প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা