টাকা আত্মসাতের অভিযোগ: পলাশে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন
১৫ জুলাই ২০২০, ০৪:২৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে এতিমখানার বিভিন্ন আয়-ব্যয়ে ভূয়া ভাউচার ও হিসাব বিবরণী দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করীমের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রেজাউল করীম উপজেলার ইছাখালী দারুল মাছাকীন ইসলামিয়া এতিমখানার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ।
বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এতিমখানা কার্যকারী কমিটির একাংশ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে এতিমখানার সামনে অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করীমের অপসারণ চেয়ে ও শাস্তির দাবিতে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আ.ক.ম রেজাউল করীম বিভিন্ন অপ-কৌশলে এতিমখানার নামে-বেনামে দোকান ঘর নির্মাণে অনিয়মের মাধ্যমে প্রায় ২ লাখ টাকা আত্মসাৎ করেছে। তাছাড়া এতিমখানার সোনালী ব্যাংক পলাশ শাখা থেকে সরকারি বরাদ্দের ২ লাখ ৪১ হাজার টাকা উত্তেলন করে সেখান থেকেও ৪১ হাজার টাকা আত্মসাৎ করেছে।
এছাড়াও ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার বিভিন্ন দোকান ভাড়া দেওয়ার কথা বলে নামে-বেনামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে অধ্যক্ষ রেজাউল করীম। ইতিপূর্বেও রেজাউল করীমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পরেও কোনো বিচার হয়নি। তাই এবার অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করীমের অপসারণ ও অনিয়মের সুষ্ঠ তদন্ত দাবি করেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, এতিমখানা পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এতিমখানা কমিটির সদস্য ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শিকদার ও আওয়ামীলীগ নেতা কামাল হোসেনসহ স্থানীয়রা।
উল্লেখ, ইতোমধ্যে এতিমখানার সভাপতি সোহরাব হোসেন ও কার্যকারী সদস্য রহিম পাঠান অধ্যক্ষ রেজাউল করীমের অনিয়মের বিরুদ্ধে ও টাকা আত্মসাতের ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ উপজেলা সমাজ সেবা কার্যালয় বরাবর দায়ের করেন। যা তদন্তাধীন রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা