ঘোড়াশালে দুই’শ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১৯ আগস্ট ২০২০, ০৭:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ২শত পিস ইয়াবা বড়িসহ রকিবুল হাসান ওরফে ফ্রান্স (৩৯) ও জহিরুল ইসলাম ওরফে সজিব (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ঘোড়াশাল মিয়া পাড়ার টুনু মিয়ার মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রকিবুল হাসান ফ্রান্স বর্তমান ঠিকানা মাধদীর পাঁচদোনা গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে ও জহিরুল ইসলাম সজিব ঘোড়াশাল টেকপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রকিবুল হাসান ফ্রান্স ও জহিরুল ইসলাম ওরফে সজিব দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন যায়গায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের ইনর্চাজ জহিরুল আলমের নেতৃত্বে এসআই মনোয়ার হোসনে, এএসআই নূরে আইন ও সঙ্গিয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে রকিবুল হাসান ওরফে ফ্রান্স এর কাছ থেকে ১শ ৮০ পিস ও জহিরুল ইসলাম ওরফে সজিবের কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ওই এলাকা থেকে তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের ইনর্চাজ জহিরুল আলম জানান, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় মামলা হয়েছে। এর আগেও রকিবুল হাসান ওরফে ফ্রান্স এর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। অপর দিকে জহিরুল ইসলাম ওরফে সজিবের বিরুদ্ধে পলাশ থানায় অস্ত্র ও রুপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা