ঘোড়াশাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে জরিমানা
২৮ আগস্ট ২০২০, ০৯:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়াশাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
এসময় সামাজিক দূরত্ব না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক দুটি মামলায় ৭ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কেউ যদি সামাজিক দূরত্ব বজায় না রাখে ও মাস্ক ব্যবহার না করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যা প্রতিদিনই অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা