রায়পুরার নিলক্ষায় পুলিশের ওপর হামলা, টেঁটাবিদ্ধসহ ৪ পুলিশ আহত
১৩ মে ২০২১, ০২:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন টেটাবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- রায়পুরা থানার উপ পরিদর্শক নাসির (৪৫), নায়েব বাবুল আলী (২৯), কনস্টেবল শফিকুল ইসলাম (৪০) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)।
আহত পুলিশ সদস্যদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ধরতে নিয়মিত দায়িত্ব হিসেবে নিলক্ষা এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় গ্রেফতার এড়াতে স্থানীয় কিছু উশৃঙ্খল মানুষ দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৪ জন সদস্য আহত হয়েছেন। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে এলাকায় পুলিশী অভিযান চালানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার