রায়পুরায় আধিপত্য নিয়ে দুই বংশের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
২১ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মৌহিনীপুরে দুই বংশের আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকালে মৌহিনীপুর গ্রামের বড় বাড়ি বংশ ও জান মাহমুদ বাড়ি বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বড় বাড়ির বংশের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জান মাহমুদ বাড়ির বংশের নেতৃত্বে রয়েছেন সামসু মেম্বার। চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার ২ জন নিহতের খবর নিশ্চিত করেছেন।
সংঘর্ষে নিহতরা হলেন- মৌহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজির ছেলে বাশার (৩৫)। নিহতরা সালাম গ্রুপ ও বড় বাড়ির বংশের সদস্য। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুই বংশেরই লোকজন রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে কয়েকমাস ধরে ওই চরাঞ্চলের সালামের বংশের লোকেরা এলাকার বাইরে ছিলেন। আজ সকালে তারা এলাকায় ঢুকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বারের বাড়ির লোকেরা এলাকায় উঠা প্রতিহত করতে চাইলে সংঘর্ষ বাঁধে। এসময় আমিন ও বাশার নামে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, এলাকার পরিস্থিতি এ মুহূর্তে শান্ত আছে। আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। নিহত দুইজনের লাশ রায়পুরা হাসপাতালে হতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি