রায়পুরায় সুস্থ হয়ে ফিরলেন ৪ জন করোনা রোগী
২৮ এপ্রিল ২০২০, ০৫:২১ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় করোনা আক্রান্ত ৪ জন রোগী করোনাভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে চিকিৎসা নিয়ে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম তাদের করোনা মুক্ত ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে যাওয়ার ছাড়পত্র দেন।
জানা যায়, ছাড়পত্র পাওয়া উক্ত চার জনের ১ জন করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল ও বাকী ৩ জন ১৬ এপ্রিল রায়পুরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় পরপর দুইবার নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে আমরা করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। ছাড়পত্র পাওয়া চারজন আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরপর দুইবার আরটি-পিসিআর এর নমুনা পরীক্ষা করা হয়। তাদের রিপোর্ট নেগেটিভ আসায় করোনা মুক্ত ঘোষণা করে তাদের বাড়ি যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ