শিবপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৩ নভেম্বর ২০২০, ০৯:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
মোমেন খান:
ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষ্যে শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩ নভেম্বর ) বিকালে শিবপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মহসিন নাজির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী, সাধারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জাহিদুল হক দিপু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক রিফাত রাখিল ভূইয়া প্রমুখ। এছাড়াও উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ৩ নভেম্বর শাহাদাতবরণকারী জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা