শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড
০৪ নভেম্বর ২০২০, ০৭:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুর উপজেলাধীন শিবপুর বাজার, ইটাখোলা মোড় ও পুটিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।
এসময় রাস্তা বেদখল করে যানজট সৃষ্টি করা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে কয়েকটি গণপরিবহন চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি লাইসেন্সবিহীন দোকানে মৎস্য ও পশুখাদ্য বিক্রি করায় ২ দোকানীকেও জরিমানা করা হয়। ইলিশ রক্ষায় কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ টি মুদি দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।
এছাড়াও বর্তমান করনো পরিস্থিতি মোকাবেলায় সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা ও সরকার ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ জনগণকে সচেতন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর মডেল থানার একটি টিম সাথে সহযোগিতা করেন।
যানজট নিরসন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা