শিবপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত
০৭ নভেম্বর ২০২০, ০৪:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে নরসিংদীর শিবপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী -৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান খান ভুলু মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৩ জন সফল সমবায়ীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যোশর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আবদুল কাদির শামিম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা