প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ আজকে সু-সংগঠিত: সিরাজুল ইসলাম মোল্লা
১১ নভেম্বর ২০২০, ০৭:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো: সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সু-সংগঠিত। যুদ্ধবিধ্বস্ত দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা করতে কাজ করছে।
তিনি বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শিবপুর উপজেলা যুবলীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামালের সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সহ সভাপতি সামসুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাসির মোল্লা, ইব্রাহিম খলিল তুহিন, ফখরুল ইসলাম মিতুন, নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভূঞা সোহেল, নরসিংদী জেলা যুবরীগের উপপ্রচার সম্পাদক খোকন সরকার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা