শিবপুরে অবৈধ দখল মুক্ত হলো ৩ একর ৯৭ শতাংশ খাসজমি
১২ নভেম্বর ২০২০, ১২:৩৭ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে দুই কোটি টাকা মূল্যের ৩ একর ৯৭ শতাংশ খাসজমি অবৈধ দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দখলমুক্তকরণ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে এসব জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক জানান, “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে গত এক সপ্তাহে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা এবং শিবপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. কাবিরুল ইসলাম খান এর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলার জয়নগর, দুলালপুর, বাঘাব, চক্রধা ও যোশর ইউনিয়নের খাস জমি উদ্ধারপূর্বক সীমানা চিহ্ণিতকরণসহ দখল নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত জমির মধ্যে জয়নগর ইউনিয়নের চারটি ভিন্ন দাগে ২ একর ৪০ শতাংশ জমি, দুলালপুর ইউনিয়নে চার দাগে মোট ৭৮ শতাংশ জমি, চক্রধা ইউনিয়নে দুটি দাগে ৩৩ শতাংশ জমি, বাঘাব ইউনিয়নে ১৯ শতাংশ এবং যোশর ইউনিয়নে ২৭ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে।
অভিযানে মোট ৩ একর ৯৭ শতাংশ খাস জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকার বেশি। খাস সম্পত্তি অবৈধ দখলমূক্তকরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা