দ্বৈত ভোটার হওয়ায় শিবপুরে ইউপি সদস্যাসহ দুই জনের বিরুদ্ধে মামলা
১৪ নভেম্বর ২০২০, ০২:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
শেখ মানিক:
প্রতারণামূলকভাবে ব্যক্তিগত তথ্য ও অবস্থান পরিবর্তন পূর্বক ভোটার তালিকায় দুইবার নাম অন্তর্ভুক্ত করার অপরাধে নরসিংদীর শিবপুরে নাজনীন সুলতানা ও আবদুল জলিল মিয়া নামে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা। দ্বৈত ভোটার হওয়ায় গত ৩ নভেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন বাদী হয়ে শিবপুর মডেল থানায় এই মামলা করেন।
অভিযুক্ত নাজনীন সুলতানা শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত সদস্য ও উত্তরসাধারচর গ্রামের তোফাজ্জল হোসেন ভূইয়ার স্ত্রী এবং আবদুল জলিল একই ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামের সুন্দর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নাজনীন সুলতানা সাধারচর ইউনিয়ন পরিষদ কার্যালয় ২০০৭ হতে ২০১৬ সালের মধ্যে প্রথমবার ভোটার হয়। যার ভোটার নং (৬৮১৩৩৪৫৭৬৫২৫) ২নং ওয়ার্ডের উত্তরসাধারচর গ্রামে ভোটার থাকার পরও মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে অসৎ উদ্দেশ্যে ঢাকাস্থ তেজগাঁও এলাকার উত্তরনাখাল পাড়ায় ২য়বার ভোটার হয়েছেন ভোটার নং (২৬১২৩২০০০৮৯৫)।
দুই জায়গায় ভোটার তালিকায় তিনি স্বামীর নাম ও জন্ম তারিখ পরিবর্তন করেছেন শিবপুরে স্বামীর নাম তোফাজ্জল হোসেন ভূইয়া ও জন্ম তারিখ ১লা জানুয়ারি ১৯৭৭। আর ঢাকায় তার ভোটার তালিকায় স্বামীর নাম মো. এমরান ভূইয়া ও জন্ম তারিখ ০১/০৮/১৯৭৭ইং। জানা যায়, তিনি নিজের ইচ্ছায় তথ্য গোপন করে ফিঙ্গার প্রিন্ট দেন। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে।
শিবপুর মডেল থানার (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, দ্বৈত ভোটার হওয়ার অপরাধে ভোটার তালিকা আইন ২০০৯’র ১৮ ধারা মোতাবেক মামলা নেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা