শিবপুরে লাগাতার ধর্ষণে চাচী গর্ভবতী, ভাতিজার বিরুদ্ধে মামলা
১৯ নভেম্বর ২০২০, ০১:৪৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে ভাতিজা কর্তৃক লাগাতার ধর্ষণে ৭ মাসের গর্ভবতী হয়ে পড়েছেন চাচী। এ ঘটনায় ধর্ষণের মামলায় অভিযুক্ত ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাও দক্ষিণপাড়া গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে, ওই গ্রামের এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীর সাথে তার ভাসুর মোরশেদ মিয়ার ছেলে রাজমিস্ত্রি হায়দুল্লাহ (২০) এর ১০ বছরের বয়স ব্যবধান। বিদেশে যাওয়ার সময় চাচীকে দেখেশুনে রাখার জন্য ভাতিজাকে বলে যান চাচা। এরপর থেকে চাচীর সাথে একই ঘরে থাকতেন ভাতিজা হায়দুল্লাহ। এক পর্যায়ে তারা অসম ও অবৈধ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে এক সময়ে চাচী গর্ভবতী হয়ে পড়েন। পরে গর্ভপাত ঘটানোর জন্য একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর বিদেশে স্বামীকে জানানো হয় স্ত্রী গর্ভবতী। এ ঘটনা জানাজানি হলে ভাসুরের ছেলে হায়দুল্লাহর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন চাচী। ওই মামলায় শিবপুর মডেল থানা পুলিশ আসামী হায়দুল্লাহকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা গেছে, বিগত এক বৎসর পূর্বে বসত ঘরে একা পেয়ে ভুক্তভোগী ওই নারীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আসামী হায়দুল্লাহ। কাউকে এ বিষয়টি জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় সে। লোকলজ্জার ভয়ে ঘটনাটি কাউকে জানাননি চাচী। এরপর হতে প্রায় প্রতিদিন একই ভাবে চাচীর সাথে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হতো ভাতিজা। এতে বাধা নিষেধ করলে মারপিট করা হতো। বর্তমানে ৭ মাসের অন্ত:স্বত্ত্বা চাচী। ঘটনার পর থেকে প্রবাসী স্বামী টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছেন। একটি জরাজীর্ন মাটির ঘরে দুই অবুঝ শিশু সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন নির্যাতিতা ওই গৃহবধূ।
এ বিষয়ে শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, এ ঘটনায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বর্তমানে জেলহাজতে রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি