শিবপুরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুইজন নিহত
২৫ নভেম্বর ২০২০, ১২:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। এসময় আহতাবস্থায় মানিক মিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কামালপুর এলাকার আমিনুল হকের ছেলে সোহেল মিয়া (৩০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ পূর্ব পাড়া এলাকার মৃত শাহাজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৮)। আটককৃত মানিক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ও এলাকাবাসী জানান, রাত দেড়টার দিকে ১০/১৫ জনের একদল দেশিয় অস্ত্রধারী ডাকাত শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার দুই ভাই গোলজার ও কাঞ্চনের বাড়িতে ডাকাতি সংঘটিত করে কয়েক লাখ টাকা ও স্বর্নালংকার লুট করে। ডাকাতি শেষে পাশ্ববর্তী যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় গ্রামের পাহারাদারদের সন্দেহ হয়। এসময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পাল্টা গ্রামবাসীর উপর হামলার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় ও একজনকে আহতাবস্থায় আটক করেছে পুলিশ।
নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সোহেলের বিরুদ্ধে ২টি হত্যাসহ ১টি চুরি, ১টি অস্ত্র ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত মানিকের বিরুদ্ধেও রয়েছে ১টি চুরির মামলা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা