শিবপুর পৌরসভার মামলা প্রত্যাহার ও নির্বাচনের দাবীতে মানববন্ধন
২৯ নভেম্বর ২০২০, ০৪:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
এস.এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুর পৌরসভা, চক্রধা ও মাছিমপুর ইউনিয়ন পরিষদ এর সীমানা সংক্রান্ত মামলা প্রত্যাহার ও নির্বাচনের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (২৯ নভেম্বর) সকাল-১০টা থেকে ১১টা পর্যন্ত শিবপুর কলেজ গেইট বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিবপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো: বিল্লাল হোসেনের সার্বিক সহযোগিতায় ও সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম মৃধা, রাজন মৃধা, দেলোয়ার হোসেন, সার্জেন্ট (অব:) জাহাঙ্গীর সরকার, আব্দুর রশীদ, ওমর ফারুক মৃধা টিটু, ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০০৬ সালে শিবপুর পৌরসভা প্রতিষ্ঠা করার পর চক্রধা ও মাছিমপুর ইউনিয়নের সাথে সীমানা সংক্রান্ত মামলা হওয়ায় দীর্ঘ ১৪ বছর যাবত পৌরসভা ও দুটি ইউনিয়নে নির্বাচন বন্ধ রয়েছে। বক্তারা বলেন, পৌরসভা প্রতিষ্ঠা হলেও কোন নির্বাচন হয়নি। ফলে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌর নাগরিকরা তাদের ন্যায্য সুযোগ সুবিধা ও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা