শিবপুরে অপরাধ দমনে সচেতনতামূলক উঠান বৈঠক
২১ ডিসেম্বর ২০২০, ১১:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং, বাল্যবিয়ে ও ব্যভিচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার যোশর ইউনিয়নের নৌকাঘাটার এলাকাবাসীর উদ্যোগে সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, চুরি-ডাকাতি, মাদকসহ সবধরনের অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, শীত মৌসুমে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। সল্পসংখ্যক পুলিশ দিয়ে এতবড় উপজেলা পাহারা দেওয়া কষ্টসাধ্য। তাই পুলিশের পাশাপাশি জনসাধারণকে রাতের বেলা নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রুপ ভিত্তিক পাহারার ব্যবস্থা করা জরুরী। চুরি-ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা