শিবপুরে বেপরোয়া বাসের চাপায় এক নারী নিহত
২২ ডিসেম্বর ২০২০, ০৫:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে বেপরোয়া বাসের চাপায় ফাতেমা বেগম (৫৫) নামে এক নারী নিহত নিহত হয়েছেন। নিহত ফাতেমা শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের মেজবাহ উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেকে এ দুর্ঘটনা ঘটে।
এসময় সোহাগ পরিবহনের ওই বাসটি আটক করেছে পুলিশ। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাতেমা বেগম তার মেয়ের বাড়ি থেকে কামারটেক হয়ে শিবপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহি বাস বেপরোয়া গতিতে অপর একটি গাড়ীকে পাশ কাটানোর সময় পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বেলাব উপজেলা বারৈচা এলাকায় ঘাতক বাসটি আটক করে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা